করোনা ভাইরাস সংক্রামণের কারণে পাবনায় সামাজিক দুরত্ব বজায় রেখে মর্জিনা লতিফ ট্রাস্ট’র সহযোগিতায় কর্মহীন পাঁচশত মটর শ্রমিকদের মধ্যে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল,লবণ খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

আজ (বুধবার) সকাল ১০ টার সময় শহীদ আমিন উদ্দিন ষ্টেডিয়ামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোশাররফ হোসেন, এনডিসি সাজ্জাত হোসেন, লতিফ গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত্য কুমার ঘোষ, ম্যানেজার এইচআর জাহিদ হোসেন, পর্যাক্রমে সাধারণ খেটে খাওয়া মানুষদের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসন ।
বার্তা বাজার/এম.সি