যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৫ বাংলাদেশির প্রাণহানি

প্রাণঘাতী করোনায় নিউইয়র্কে আরও ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ৯২ জন বাংলাদেশি মারা গেলেন। দেশটিতে একদিনে ৩৩ হাজারসহ ৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে এত মানুষের মৃত্যু আর কোথাও হয়নি, যা হলো মঙ্গলবার যুক্তরাষ্ট্রে। কয়েকদিন ধরে আক্রান্ত কিছুটা কম হলেও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। হাসপাতালগুলো করোনা আক্রান্তদের সামলাতে হিমশিম খেলেও জীবন বাজি রেখে রোগীদের সেবা দিয়ে চলেছেন চিকিৎসকেরা। এরমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও রয়েছেন।

নিউইয়র্ক ও নিউজার্সিতে একদিনে মৃত্যু হয়েছে সর্বোচ্চ সংখ্যক মানুষের। নিউইয়র্কে রোগীদের চিকিৎসা দিতে নৌবাহিনীর যে ভাসমান হাসপাতাল জাহাজটি এসেছে সেখানেও একজন ক্রু করোনায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি যেন সামলানো যাচ্ছে না কোনোভাবেই।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর