সিংগাইরে বাৎসরিক সম্মানী দান করলেন ইউপি চেয়ারম্যান

সারাদেশে বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধি যখন সরকারি ত্রাণ আত্মসাতে ব্যস্ত ঠিক তখনই মানবতার নজির স্থাপন করলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের চেয়ারম্যান ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান।

তিনি বাৎসরিক সম্মানী ১ লক্ষ ২০ হাজার টাকা দিনমজুর, হত দরিদ্র পরিবারের মাঝে দান করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে অনুদান দেন। তার এই দানে মানবিকতার পরিচয় দিয়েছেন । মঙ্গলবার জেলা প্রশাসক এস এম ফেরদৌসের হাতে তার এই অনুদান তুলে দেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসকের ফেইসবুক পেইজে (উঈ ঙভভরপব,সধহরশমধহল,নধহমষধফবংয) পোস্টের মাধ্যমে গতকাল রাতে মানবিকতার বিষয়টি প্রকাশ করেন। নিম্নে হুবহু তুলে ধরা হলোঃ

বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান,চেয়ারম্যান, বলধারা ইউনিয়ন পরিষদ, সিংগাইর, মানিকগঞ্জ, একজন দানবীর এবং উদার চিত্তের মানুষ বটে।

মানুষের সুখে যেমন পাশে থাকেন, মানুষের বিপদেও পাশে থাকতে ভুলে যান না।
১৯৭১ সালে তিনি যেমন মৃত্যু ভয় না করে দেশের মানুষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, তেমনি বর্তমানের এই বিপর্যয়ের সময়েও যুদ্ধ করছেন করোনা নিয়ন্ত্রন করতে,মানুষকে সচেতন করতে।

আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল এ উনার বাৎসরিক যে সম্মানী উনি পান তার পুরোটাই দিয়ে দিলেন।অর্থাৎ উনার বাৎসরিক সম্মানীর ১,২০,০০০/- টাকা অনুদান হিসেবে করোনা মোকাবেলায় কাজ করার জন্য দিয়ে দিলেন।

জনহিতৈষী, বিত্তবান যারা আছেন তাদের জন্য সুযোগ রয়েছে “জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল” (চলতি হিসাব নংঃ৪৫০৬২০২০০১৫০৮, সোনালি ব্যাংক, মানিকগঞ্জ শাখা) এ অনুদান প্রদান করতে। আপনার অনুদানে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষগুলোর ঘরে পৌছে যাবে ত্রান সহায়তা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর