চুয়াডাঙ্গার দামুড়হুদায় আজ থেকে চালু হচ্ছে বক্স সেফ হাট

করোনার প্রাদুভার্ব রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলার দামুড়হুদা উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে আজ বুধবার (৮ এপ্রিল) থেকে বসতে যাচ্ছে বক্স সেফ হাট।

দামুড়হুদা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে কাঁচামাল বিক্রেতাদের ১৫ফুট বাই ২০ফুট দুরত্ব বজায় রেখে বসবেন এবং দামুড়হুদা বাস স্টান্ডসংলগ্ন স্থানে মাছ ব্যবসায়ীদের ৮ ফুট দুরত্ব রং দিয়ে নিদিষ্ট স্থানে বসে মাছ বিক্রির নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো: মহিউদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, দামুড়হুদা সদর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণসম্পাদক শফিউল কবীর (ইউসুফ)।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর