হজযাত্রী নিবন্ধন ১৬ এপ্রিল পর্যন্ত বাড়ল

করোনার প্রভাবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রমের সময় আগামী (১৬ এপ্রিল) পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে তৃতীয় দফায় বাড়ানো হলো নিবন্ধনের সময়।

এর আগে, করোনাভাইরাসের কারণে হজ গমনেচ্ছুদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়ায় নিবন্ধনের সময় দ্বিতীয় দফায় ৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এর আগে প্রাথমিকভাবে হজ নিবন্ধনের সময়সীমা ১৫ মার্চ ও পরে বাড়িয়ে ৮ এপ্রিল পর্যন্ত বেঁধে দেয়া হয়েছিল। তবে করোনার কারণে সব কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এ সময় ফের বাড়ানো হলো।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে ওমরাহযাত্রী প্রেরণ ও সৌদি আরবের সঙ্গে যোগাযোগ বন্ধ আছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর