পাওনা ৩০০ টাকা আদায় করতে খুন

পাওনা ৩০০ টাকা আদায়ের জেরে রাজধানীর মগবাজারে ১ জন নিহত হয়েছে। নিহতের নাম রানা। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় রিপন নামের এক টোকাইকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশসূত্রে জানা যায়, ধারের ৩০০ টাকা না দেওয়ায় টোকাই রিপনের সাথে তার কথাকাটাকাটির এক পর্যায়ে এই হত্যাকান্ড ঘটে। নিহতের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে রমনা থানার এসআই মহিবুল্লাহ বলেন, নিহত রানা ওই এলাকায় টোকাইয়ের কাজ করে ভবঘুরে জীবন যাপন করতো। একই এলাকার আরেক টোকাই রিপন তাকে ৩০০ টাকা ধার দিয়েছিল। পাওনা টাকা আদায়ের জন্য রানাকে চাপ দিলে এক পর্যায়ে রানা ক্ষিপ্ত হয়ে যায়। পরে দুজনের ঝগড়ার এক পর্যায়ে রপন তার হাতে থানা ভাঙা টিউব লাইট দিয়ে রানাকে আঘাত করে। গুরুতর আহত রানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর