ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি হাসপাতালে আইসোলেশনে থাকা এক বাংলাদেশি নাগরিক পালিয়ে গেছেন। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাস সন্দেহে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। সেখান থেকেই শুক্রবার তিনি পালিয়ে গেছেন বলে জানা গেছে।
শিলিগুড়ির একটি কারেকশনাল হোমে তিনি বিচারাধীন ছিলেন। তার এই পালিয়ে যাওয়া সমগ্র শিলিগুড়িতে আতঙ্কের জন্ম দিয়েছে।
অনলাইন টাইমস অব ইন্ডিয়া তাদের এক খবরে জানায়, শিলিগুড়ির ও সংশোধন কেন্দ্রের তত্বাবধায়ক কৃপাময় নন্দি এই বিষয়ে স্থানীয় মাটিগড়া থানায় অভিযোগ দায়ের করেছে। পলাতক বাংলাদেশিকে গ্রেফতারে অভিযানেও নেমেছে পুলিশ।
বার্তাবাজার/এসজে