দেশরক্ষায় কারফিউ জারি এখন সময়ের দাবি: কর্ণেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্ণেল (অব.) অলি আহমদ বীর উত্তম বলেছেন, দেশ রক্ষায় কারফিউ জারি করা এখন সময়ের দাবি। বুধবার (৮ এপ্রিল) এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজ্জাক সাক্ষরিত করা গণমাধ্যমে পাঠানো একটা বিবৃতিতে তিনি এই কথা উল্লেখ করেন।

অলি আহমদ বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশ ইতোমধ্যেই কারফিউ জারি করে তাদের নাগরিকদের ঘরে রাখতে বাধ্য করছে। আমাদের দেশে এখন কারফিউ জারি না করলে ভয়াবহ অবস্থা হতে বেশিক্ষন লাগবে না। করোনা প্রকোপ থেকে জাতিকে রক্ষা করতে সারাদেশে কারফিউ বা জরুরী অবস্থা জারির জন্য জরুরী ভিত্তিতে সরকারকে আহ্বান জানাচ্ছি।

কর্নেল অলি হতাশা প্রকাশ করে বলেন, দুঃখের বিষয় হলো জনগণ এখনও অবাধে চলাচল অব্যাহত রেখেছে। যা করোনা ভাইরাস ছড়ানোয় সাহায্য করছে। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সাহায্য করুন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর