যশোরে একটি গুদাম থেকে ৪ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী, ডিবি ও থানা পুলিশের সমন্বিত দল। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকালে তাদের আটক করা হয়। এসব চালের বস্তায় লেখা ছিল খাদ্য অধিদপ্তরের জন্য। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চাল উদ্ধার করা হ্য়।
আটককৃতরা হলো বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের রাকিব হাসান শাওন (২৮) ও যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের হাসিবুল হাসান (৩৫)।
এব্যাপারে ম্যজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান বলেন, সেনাবাহিনী, ডিবি ও থানা পুলিশ সমন্বয়ে ৮০ বস্তায় ভর্তি ৪ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে।
বার্তাবাজার/এমকে