রাজধানী ঢাকার বাতাসের মান বুধবার (৮ এপ্রিল) সকালে আরও উন্নত হয়েছে। তবে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এখনও অস্বাস্থ্যকর অবস্থাতেই রয়েছে সেটা। বুধবার সকালে ঢাকার একিউআই মান ছিল১০৯। যা বিশ্বের দুষিত বাতাসের শহর তালিয়ায় ১৩তম খারাপ স্থানে আছে।
সাধারণত একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা জনস্বাস্থের জন্য বিশেষ ক্ষতিকর হিসাবে ধরা হয়। বিশ্বের দুষিত বাতাসের তালিকায় প্রথম স্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই (স্কোর ১৯০), দ্বিতীয় স্থানে আছে নেপালের কাঠমন্ডু (১৬৮) ও তৃতীয় হিসাবে আছে ভিয়েতনামের হ্যানয় (১৬২) শহরের নাম।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। একিউআই সূচকে শহরের বাতাসের মান যদি ৫০ এর কম হয় তাহলে সেটা বিশুদ্ধ বাতাস। ৫১ থেকে ১০০ হলে সেটা হয় গ্রহনযোগ্য মান। আর ২০১ থেকে ৩০০ হলে ওই এলাকায় জরুরী অবস্থা জারি করার প্রয়োজন হয়।
জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা
বার্তাবাজার/এসজে