বঙ্গবন্ধুর সব খুনীকেই মুজিববর্ষে দেশে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারের হত্যার যেসব আসামীরা বিভিন্ন দেশে পলাতক আছে তাদেরকে এই মুজিববর্ষেই দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।
সোস্যাল মিডিয়ায় মঙ্গলবার (৭ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন,’আমি আশা করি, মুজিব বর্ষের মধ্যেই (বঙ্গবন্ধুর) খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।’
বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আব্দুল মাজেদ গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, করোনা ভাইরাসের এমন সংকটময় মুহুর্তে খুশির খবর হচ্ছে বঙ্গবন্ধুর একজন পলাতক খুনী গ্রেফতার হয়েছে। মুজিববর্ষেই অন্তত একজন বঙ্গবন্ধুর খুনীকে দেশে এনে শাস্তির সম্মুখীন করা হবে। আল্লাহজর অশেষ রহমতেই একজনকে গ্রেফতার করা গেছে।
তিনি আরও বলেন, তবে এখনও পাঁচজন খুনি পলাতক রয়েছে। তাদের একজন যুক্তরাষ্ট্রে, আরেকজন কানাডায়।
বার্তাবাজার/এসজে