করোনায় ফ্রান্সে ১০ হাজারের বেশি প্রাণহানি

করোনায় ফ্রান্সেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

ফ্রান্সে এরই মধ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে আক্রান্তের সংখ্যা লাখের বেশি। ইউরোপের এই দেশটি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে।

ফ্রান্সে এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৬৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০ হাজার ৩২৮ জন। অপরদিকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৯ হাজার ৩৩৭ জন। তবে করোনায় আক্রান্ত ৭ হাজার ১৩১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

অপরদিকে ইতালিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ এবং মারা গেছে ১৭ হাজার ১২৭ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২৪ হাজার ৩৯২ জন।

এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৬৮৯। বিশ্বের ৮২ হাজার ৭৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ২ হাজার ১৪২ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর