করোনায় ভারতে আরও ৮ জনের প্রাণহানি, মোট মৃত্যু ১১৭

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ১১৭ জনে। দেশটিতে আরও ৩৫৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪২১ জনে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২৬ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল এ তথ্য জানিয়েছেন।

লব আগরওয়াল বলেন, করোনা মোকাবিলায় ভারত জুড়ে লকডাউন ছাড়াও একাধিক কঠিন পদক্ষেপ নেয়া সত্বেও মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে অনেক রাজ্য লকডাউনের মেয়াদ বাড়াতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে। যা কেন্দ্রীয় সরকার ভেবে দেখছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই যুগ্ম সচিব আরও বলেন, দেশটির ২৫০০ ট্রেনকে আইসোলেন সেন্টার হিসেবে প্রস্তুত করা হচ্ছে। যাতে ৪০ হাজার আইসোলেশন বেড প্রস্তুত করা হচ্ছে। এজন্য দিনে ৩৭৫টি ট্রেনকে আইসোলেশন সেন্টারে রূপান্তরিত করা হচ্ছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর