নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের আসরে ব্রকে গুলি করে ও কু[ইয়ে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৭ মার্চ) বিকালে বেগমগঞ্জের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। বিহত বর মাহফুজুর রহমান ফিরোজ (৩০) উপজেলার হাজিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, নিহত মাহফুজুর রহমানের নামে থানায় হত্যা, মাদক, অস্ত্র ও মোটরসাইকেল চুরিসহ ১টি মামলা রয়েছে। তিনি একজন পলাতক আসামী। মঙ্গলবার দুপুরে উপজেলার কুতুবপুর গ্রামে বর সেজে বিয়ে করতে যান। খাওয়া ও বিয়ে পড়ানোর পর বিকালের দিকে ১৪/১৫ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীদল বিয়ে বাড়িতে হামলা করে। সেখানে বরকে এলোপাথারি কুপিয়ে কয়েকটি গুলিও করে তারা। পরে সেখান থেকে তারা সড়ে গেলে গুরুতর আহত মাহফুজকে উদ্ধার করে উপজেলার চৌমুহুনী শহরের একটি হাসপাতালে নেয়া হলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি হাউন উর রশিদ জানান, দাগী আসামী মাহফুজের বিয়ের খবর পেয়ে তাকে গ্রেফতারের জন্য একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠান তিনি। কিন্তু তার আগেই সন্ত্রাসীরা তাকে খুন করে চলে যায়। তার লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, বেগমগঞ্জের দুটি সন্ত্রাসী গ্রুপ হচ্ছে সুমন বাহীনি ও সম্রাট বাহিনী। সুমন বাহিনীর প্রধান সহযোগঈ ছিল মাহফুজ। ধারণা করা হচ্ছে, দুই বাহিনির বিরোধের জেরেই সে খুন হয়েছে।
বার্তাবাজার/এসজে