যুক্তরাষ্ট্রে একদিনেই ২ হাজার প্রাণহানী

মহামারি করোনাভাইরাসে আমেরিকায় একদিনেই প্রায় ২ হাজার মানুষের মৃত্যু। করোনার হটস্পট হয়ে উঠেছে নিউইয়র্ক। সেখানকার এক ডাক্তারের কথায়, নিউইয়র্কের ৭০ শতাংশ মানুষই করোনায় আক্রান্ত।

জনস হপকিন্স ট্র্যাকার জানিয়েছে, বুধবার (০৮ এপ্রিল) ভোর পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ ধরা পড়েছে ৩৩ হাজার ৩১৯ জনের। গোটা মার্কিনমুলুকে আক্রান্ত বেড়ে হয়েছে ৪ লাখ ৪১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৬৭৪ জন। আক্রান্তদের মধ্যে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন ৯ হাজার ১৬৯ জন।

বিশ্বের প্রবল শক্তিধর দেশের প্রেসিডেন্ট হয়ে, অসহায় ভাবে এ মৃত্যুর মিছিল চোখের সামনে দেখা যে কত যন্ত্রণার, ট্রাম্প তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সম্ভবত সেই মানসিক চাপ থেকেই করোনার চিকিত্সায় জরুরি হয়ে পড়া হাইড্রক্সি-ক্লোরোকুইন না পেলে, বন্ধুদেশ ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাতের হুমকি দিতেও পিছপা হননি ট্রাম্প।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর