করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৮১ হাজার ছাড়িয়েছে

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপি মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮১ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১১ হাজার ৯৯ জন মানুষ। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫৯জন মানুষ।

সর্বশেষ খবর অনুযায়ী বিশ্বের ২০৯টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ৩ লাখ ৮৬ হাজার ১৯৪ জন। নতুন আক্রান্ত ১৯১৯০ জন। মৃতের সংখ্যাও পার হয়ে গেছে ১২ হাজার। মোট মৃত ১২ হাজার ২৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৩৭৫ জন।

তবে মৃতের দিক থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৩৫ হাজার ৫৮৬জন। নতুন আক্রান্ত কিছুটা কমেছে। ৩ হাজার ৩৯ জন। সব মিলিয়ে মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ১২৭ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর