মহামারি করোনাভাইরাসে ইতালিতে একদিনে ৬শ’ চার জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। কোভিড উনিশের কারণে দেশটিতে ৮৫ শতাংশ গাড়ী বিক্রি কমে গেছে।
করোনা পরিস্থিতিতে ইতালিতে দদুল্যমান অবস্থা বিরাজ করছে। গত কয়েকদিনে মৃত্যু হার নেমে যাওয়ার পরিসংখ্যান বলে ফিরে আসছে ভাল দিন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আগামী এক মাসের মধ্যে করোনা পরিস্থিতির বিশাল পরিবর্তন সাধিত হবে। লক ডাউনের মত বিষয়গুলো থেকে মুক্তি পাবে ইতালিবাসী।
এই পরিস্থিতিতে ইতালির অর্থনীতির সবগুলো সূচক নিন্মমূখী। ব্যবসা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে দেশটির সরকার ৭৫০ বিলিয়ন আর্থিক সহায়তা ঘোষণা করেছে।
বার্তাবাজার/এমকে