লকডাউন হলো রাজধানীর ৫২ এলাকা

করণা রোগতী শনাক্তের পর থেকে একেরপর এক লকডাউন করা হচ্ছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। এই পর্যন্ত লকডাউন করা হয়েছে ৫২টি এলাকাকে। এর মধ্যে শুধুমাত্র মঙ্গলবারেই (৭ এপ্রিল) লকডাউন হয়েছে ৯টি এলাকা। এসব জায়গায় বাইরের কেউ ঢুকতে পারবে না,এলাকার কেউ বেরও হতে পারবে না।

পুলিশ সুত্রে জানা যায়, রাজধানীতে করোনা সংক্রমিত হওয়ার শুরুর দিকে টোলারবাগ এলাকা লকডাউন করা হয়। পরে একে একে পুরান ঢাকায় খাজে দেওয়ান লেনের ২০০ ভবন, মোহাম্মদপুর এবং আদাবরের ছয়টি এলাকা, মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে, তাজমহল রোড মিনার মসজিদ এলাকা, রাজিয়া সুলতানা রোড, বাবর রোডের একাংশ, বছিলা ও আদাবর এলাকার কয়েকটি বাড়ি ও রাস্তা লকডাউনে চলে যায়।

বসুন্ধরা আবাসিক এলাকায় এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেখানকার একটি রাস্তা লকডাউন করা হয়। লকডাউন হয় মহাখালীর আরজত পাড়ার একটি ভবন, বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল) সংলগ্ন এলাকা, বসুন্ধরা ডি ব্লকের রোড-৫, বুয়েট এলাকার একাংশ, ইস্কাটনের দিলু রোডের একাংশ।

আরও যেসব এলাকাকে লকডাউন করা হয়েছে তা হলো, মিরপুরের টোলারবাগ, উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি সড়ক এলাকা, কাজীপাড়ার একটি অংশ, কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের কিছু অংশ, সোয়ারীঘাটের কিছু অংশ, মিরপুর-১০-এর ৭ নম্বর রোড, পল্টনের কিছু অংশ, আশকোনার কিছু অংশ, নয়াটোলার একাংশ, সেনপাড়ার একটি অংশ, মীর হাজিরবাগের একাংশ, নন্দীপাড়ার ব্রিজের পাশের এলাকা, মিরপুর সেকশন ১১-এর একটি সড়ক, লালবাগের খাজে দেওয়ান রোডের একটি, ধানমন্ডি-৬-এর একটি অংশ, উত্তর টোলারবাগ, মিরপুর-১৩ ডেসকো কোয়ার্টার, দক্ষিণ যাত্রাবাড়ীর কুতুবখালী, পশ্চিম মানিকনগর, নারিন্দার কিছু এলাকা, গ্রিন লাইফ হাসপাতালের সামনে একটি বিউটি পারলার, ইসলামপুরের একাংশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর