করোনা রোগীর সংস্পর্শ থেকে যে কোন সুস্থ মানুষকে দূরে থাকতে বলা হয়। কেননা অসুস্থ রোগীর সংস্পর্শে আসলে করোনা ছড়াতে পারে সুস্থ মানুষের দেহে। কিন্তু উল্টো ঘটনা ঘটলো বগুড়ায়। করোনা ভাইরাস পজিটিভ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি রংপুরের সেই শ্রমজীবী ব্যক্তির সংস্পর্শে আসা স্ত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। ওই ব্যক্তির সঙ্গে হাসপাতালে এক সপ্তাহ অবস্থান করেন তার স্ত্রী।
সেখানে কোনো সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই স্বামীর সেবা করেন তিনি। এর পরও পরীক্ষায় করোনা নেগেটিভ আসার ঘটনাটিকে মিরাকল বলে অভিহিত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বগুড়ার একমাত্র আক্রান্ত ওই ব্যক্তির শরীরে করোনার উপস্থিতির পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শে তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে গত রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সোমবার রাতে নমুনার রেজাল্ট পাওয়া যায়।
কেএ/বার্তাবাজার