এক মাসের বাড়িভাড়া মওকুফের আহ্বান

করোনাভাইরাসের থাবায় থমকে আছে ধনী-গরীব থেকে শুরু করে সব মানুষের জীবন। আর এ কঠীন সময়ে এক মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি আইনজীবী আবেদ রাজা এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে আবেদ রাজা বলেন, ‘ভাড়াটিয়াদের চরম দুর্দশা বিবেচনা করে সহৃদয়শীল বাড়ি মালিকরা ভাড়া মওকুফ করবেন বলে আশাবাদ ব্যক্ত করি।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর