অন্য দেশের তুলনায় আমরা এখনও ভাল আছি: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যার হিসাবে বাংলাদেশ এখনও ভাল আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, অন্যসব দেশের তুলনায় আমরা এখনও ভাল আছি। আমাদের দেশে আক্রান্তের সংখ্যাও কম, মৃতের সংখ্যাও কম।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনলাইন কনফারেন্সে স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ‘ঠিকমত করোনা টেস্ট করার জন্য ঢাকায় ৯টা এবং ঢাকার বাইরে ৭টা ল্যাব বসানো হয়েছে। টেস্ট কয়েকগুণ বাড়াতে হবে। এখন ফ্যসিলিটিজ বেড়েছে। টেস্ট বাড়ান। পিপিই যা লাগবে নেন।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,পিপিই অনেক পাচ্ছি, দিয়ে যাচ্ছি। প্রয়োজনে আরও দেব। তবে বিশেষায়িত এই সুরক্ষা পোশাকের সঠিক ব্যবহার যেন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সেজন্য কোয়ারেন্টিনে যারা আছেন, তাদের সেই অবস্থায় থাকা নিশ্চিত করার উপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর