জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে তিন ফরম্যাটে ৪৮৩ রান করেছেন লিটন দাস। রানের ফল্গুধারা বয়েছে তার ব্যাটে, সবচেয়ে সফল এই ওপেনার। টেস্টে ৫৩, ওয়ানডেতে দুটি সেঞ্চুরিসহ ৩১১, টি-২০-তে দুটি হাফ সেঞ্চুরিসহ ১১৯ রান করেছেন তিনি। প্রস্তুত হচ্ছিলেন পাকিস্তান সফরের জন্যে। কিন্তু নোভেল করোনাভাইরাস প্রভাবে ক্রিকেটকেই ভুলে গেছেন এই ডানহাতি ওপেনার।
এ বিষয়ে লিটন বলেন;“আপনারা অনেকেই পরিস্থিতি বুঝতে পারছেন না। এখনও বাইরে বের হচ্ছেন। আমি তো জেলখানার কয়েদির মতো জীবনযাপন করছি। এই মুহূর্তে ক্রিকেট নিয়ে কিছুই ভাবছি না। পুরো বিশ্ব হুমকির মধ্যে আছি। যদি বেঁচে থাকি তখন ক্রিকেট কেন, যে কোনো কিছু করা যাবে। কিন্তু এখন ক্রিকেট নিয়ে ভাবার সঠিক সময় না।”
কেএ/বার্তাবাজার