পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ২১ বস্তা সরকারি চাল

১০ টাকা কেজি দরে বিক্রির জন্যে আনা সরকারি ২১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে। উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া বাজারের পাশ থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) এই চাল উদ্ধার করা হয়।

জানা যায়, বাজারের পাশে ১৫ বস্তা সল্প মূল্যের চাল পরে থাকতে দেখে স্থানীয়রা ইউপি সদস্য রিতুকে জানায়। মেম্বার রিতু বিষয়টি ফোনে গোবিন্দগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠালে পরিত্যক্ত অবস্থায় চাল বস্তাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর বিকেলে ফুলপুকুরিয়া কেজি স্কুলের পশ্চিম পাশে ৬ বস্তা চাল দেখতে পেয়ে আবারও থানায় ফোন দিলে পুলিশ ওই ৬ বস্তা চালও জব্দ করেছে।

এ বিষয়ে গুমানীগঞ্জ ইউনিয়নের স্বল্পমূল্যের চালের ডিলার মানিক মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের জব্দকৃত চাল তার নয় বলে তিনি জানান। উপকারভোগী সদস্য চাল নিয়ে যদি কারও কাছে বিক্রি করে এর দায়-দায়িত্ব ডিলারের নয়।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমারের সঙ্গে কথা হলে তিনি বলেন, তিনি ঘটনার তদন্তে ডিলার মানিক মিয়ার গুদামে গিয়ে স্টক অনুযায়ী সব সঠিক পেয়েছেন। তবে চালগুলো কোথা থেকে এলো এ বিষয়ে তার ধারণা স্থানীয় ব্যবসায়ীরা উপকারভোগীদের কাছ থেকে চাল কিনে নিয়ে যাওয়ার সময় জনতার ভয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর