মৃত্যুপুরী ইতালিতে একদিনে আরও ৬০৪ জনের প্রাণহানি

মহামারি করোনায় মৃত্যুপুরী ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৬০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার একশ ২৭ জনে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩৯ জন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার পাঁচশ ৮৬ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। এখন পর্যন্ত ২২ হাজার তিনশ ৯২ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর