চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই আলোকে জনগণকে সচেতনা মুলক মাইকিং এবং বাজার মনিটারিং করেন।
আইন ভঙ্গের কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচজনকে জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যজিট্ট্রেট মো: মহিউদ্দিন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৫টা পযন্ত এই ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন।
আদালত সূত্রে থেকে জানাযায়, দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদরে জয়রামপুর গ্রামের শেখ মশিউর রহমানের ছেলে মোমিন ও সাতক্ষিরা জেলার কালিগঞ্জ এর কিনুগাজির ছেলে আজগার আলীকে আইনগত ঘোষনার মিথ্যা বিবৃতি দান করার অপরাধে দোষি সাব্যস্ত করে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৬৬ ধারায় উভায়কে দুই হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
একই দিনে দর্শনা বাজারে অযথা ঘোরাঘুরি ক্রয়মুল্য সম্পকির্ত মিথ্যা বিবারণ দেওয়ায় দর্শনা রেল বাজারে দর্শনার আব্দুল লতিফের ছেলে রনি, একই এলাকার আব্দুল হামিদের ছেলে হাবিবুল্লাহ ও জীবননগর কশিপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে আব্দুল সালামকে নিয়ম ভঙ্গের অপরাধে দোষি সাব্যস্ত করে ক্রয় মূল্য সম্পকিত আইন ১৮৬০ সালের ১৮৮ ধারায় তিনজনকে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যজিট্ট্রেট মো: মহিউদ্দিন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহীনী, দামুড়হুদা মডেল থানার পুলিশ ও উপজেলা সার্টিফিকেট সহকারি জিহন আলি।
দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যজিট্ট্রেট মো: মহিউদ্দিন বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কোন ব্যাক্তি খুব প্রয়োজন থাকিলে মোটর সাইকেল সঠিক কাগজ,হেলমেট ও ম্যাক্স ছাড়া বাহিরে বের হবেন না। এই নিয়ম ভঙ্গ করিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।
কেএ/বার্তাবাজার