যশোর সদর উপজেলার সানতলা এলাকার একটি গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ০৪ মেট্টিক টন(চার হাজার কেজি)চাল উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করাও হয়েছে।
মঙ্গলবার(০৭ই এপ্রিল)বিকেলে ওই চাল জব্দ করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন- বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের ফজর আলী মোল্লার ছেলে রাকিবুল হাসান ও শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে হাসিবুল হাসান।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মারুফ আহম্মেদ জানান,মঙ্গলবার বিকেলে গোপনে সংবাদের ভিত্তিতে যশোর- ঝিনাইদহ সড়কের সদর উপজেলার শানতলা এলাকার একটি গুদামে সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
সেখান থেকে পঞ্চাশ কেজির ৮০বস্তা( চার হাজার কেজি)খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল জব্দ করা হয়েছে।সরকারি এই চাল ত্রাণ হিসেবে বিতরণের জন্য প্যাকেজ করছিল।ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।তাদের তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে।
কেএ/বার্তাবাজার