ঢাকার সাভারে কবির হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইল এলাকার জনৈক আব্দুল আলীমের বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়।
কবির হোসেন নোয়াখালী জেলার সদ্বীপ থানার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়। তিনি বাংলাদেশ বেতারে চাকরী করতেন এবং গত ২ বছর ধরে ওই বাড়িতে থাকতেন বলেও জানায় পুলিশ।
এব্যাপারে সাভার মডেল থানাধীন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপুর্ব দাশ বলেন, বিরুলিয়া ইউনিয়নের সামাইল এলাকার আব্দুল আলীমের বাড়ির কক্ষ থেকে থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গত ৪ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারন জানা যাবে।এবিষয়ে সাভার থানায় একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কেএ/বার্তাবাজার