করোনা: ১ জন রোগীর কারণে আক্রান্ত হবেন ৪০৬ জন

মরণঘাতী করোনাভাইরাসে থমকে গেছে পুরো বিশ্ব। এই ভাইরাস নিয়ে নিরন্তর গবেষণা করছেন বিভিন্ন দেশের স্বাস্থ্য বিজ্ঞানীরা।

এর মধ্যে ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন ৭০ শতাংশ করোনা আক্রান্তর মধ্যেই করোনা সংক্রমণের সামান্য অথবা অতি সামান্য লক্ষণ দেখা যায়। সেক্ষেত্রে তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই।

মঙ্গলবার (০৭ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, আইসিএমআর-এর সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা যাচ্ছে কোনও ব্যক্তি যদি লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম না মানেন তবে তিনি ৩০ দিনে ৪০৬ জনের শরীরে সংক্রমণ ছড়িয়ে দিতে পারেন।

আর এক সপ্তাহ পরেই ভারতে লকডাউন উঠে যাওয়ার কথা। তবে যেভাবে ভারতে করোনার সংক্রমণ বাড়ছে তা দেখে বহু রাজ্য এরই মধ্যে লকডাউনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর