মারা যাওয়া ব্যাক্তির শরীর থেকে পাওয়া নমুনায় করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ায় কিশোরগঞ্জে ২টি ইউনিয়নকে লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এই লকডাউনের ঘোষণা দেন জেলাপ্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী।
জানা যায়, গত সোমবার (৬ এপ্রিল) রাতে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মুসলিমপাড়ার নিজ বাড়িতে তিনি মারা যান ওই ব্যাক্তি। পরে গতকা্লই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে প্রেরণ করা হয় এবং মঙ্গলবার করোনা পজেটিভ আসে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ও জাফরাবাদ ইউনিয়ন দুটি লকডাউন করে দেয়া হয়েছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান জানান, উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মুসলিমপাড়ার যে ব্যক্তি মারা গিয়েছিল। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল এবং সেখানে ফলাফলে পজেটিভ এসেছে। ওই ব্যক্তি কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছিলেন।
বার্তাবাজার/এসজে