করোনা পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত মোতাবেক যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হবে ১২০ জন বন্দীকে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে প্রকাশিত সারাদেশের সকল কারাগার থেকে লঘু দন্ডপ্রাপ্ত আসামীদের মুক্তি দেয়ার যে তালিকা করা হয়েছে তার মাঝে এই কারাগারেরও ১২০ জনের নাম রয়েছে। এই তথ্য জানিয়েছেন যশাের কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান।
তুহিন কান্তি জানান, করোনা প্রতিরোধে ৭ এপ্রিল থেকে বন্ধ করে দেয়া হয়েছে বন্দীদের সাথে সাক্ষাতের কার্যক্রম। আর এই বিকল্প হিসাবে বন্দীরা যাতে তাদের আত্মীয়দের সাথে কথা বলতে পারেন তার জন্য ৩টি হ্যান্ড সেটের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, মুক্তি তালিকায় যে সব আসামী রয়েছেন তাদের মাঝে ২০ বছরের অধিক সাজা ভোগ করা আসামী ৭৫ জন। লঘু সাজাপ্রাপ্ত আসামী আছে ৪২ জন এবং বাকী ৩ জন পঙ্গু ও অচল বন্দী।
বার্তাবাজার/এসজে