করোনা টেস্টের কিট তৈরীর চুড়ান্ত অনুমোদন পেল গণস্বাস্থ্য কেন্দ্র

করোনা ভাইরাস শনাক্ত করার জন্য কিট তৈরী ও ল্যাবের চুড়ান্ত সরকারি অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। মোন্নগ্লবার (৭ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এই অনুমোদন দেয়া হয় বলে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ জানান, করোনা আক্রান্ত রোগীর রক্তের নমুনা পাওয়া গিয়েছে। পরীক্ষামুলক কিট দিয়ে তারা রক্ত পরীক্ষা করে দেখবেন। আগামী ১১ এপ্রিল সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এইসব কিট সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, ব্লাড গ্রুপ যে পদ্ধতিতে চিহ্নিত করা হয়, এটা মোটামুটি সে রকমের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে অত্যন্ত স্বল্পমূল্যে করোনাভাইরাস শনাক্ত করা যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর