চুয়াডাঙ্গার বেগমপুর ক্যাম্প পুলিশের অভিযান, ফেন্সিডিলসহ আটক-১

চুয়াাডাঙ্গার নবগঠিত দর্শনা থানাধীন বেগমপুর ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের ফারুক হোসেনের ছেলে সাব্বির হোসেন।

বেগমপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই আশরাফুজ্জামান জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে দর্শনা থানাধীন আকন্দবাডিয়ার আবাসন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় আটক করা হয় জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের ফারুক হোসেনের ছেলে সাব্বিরকে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭২ বোতল ফেন্সিডিল। আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর