কারাগারে ফাঁসির সেলে বঙ্গবন্ধুর খুনী মাজেদ

বহুদিন পর গ্রেফতার বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামী আব্দুল মাজেদকে আদালতের মাধ্যমে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফাঁসির সেলে রাখা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এই তথ্য গনমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রেঈয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

মাহবুবুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি মাজেদকে কারাগারে নিয়ে আসার পর দ্রুততার সাথে সকল আনুষ্ঠানিকতা শেষ করে জেলকোড অনুযায়ী কয়েদীর পোশাক পড়ানো হয়। এরপর তাকে সরসাওরি ফাঁসির সেলে রাখা হয়।

তিনি আরও জানান, ‘বর্তমানে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় তাকে সম্পুর্ণ আলাদা সেলে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে,। তবে কোন সেলে রাখা হয়েছে তা জানাতে তিনি অপরাগতা প্রকাশ করেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে নিজ আবাসিক অফিস থেকে এক ভিডিও বার্তায় সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানান, বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি আবদুল মাজেদের দণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রক্রিয়া শেষ হলেই তার দণ্ড কার্যকর করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর