প্রচন্ড যুদ্ধে ভারতের কমান্ডো দলের সবাই নিহত

ভারত সরকার নিয়ন্ত্রিত কাশ্মীরে গেরিলাদের বিরুদ্ধে অভিযানে দেশটির কমান্ডো বাহিনীর স্পেশাল ফোর্সেসের একটি দলের সকল সদস্য মারা গিয়েছে বলে জানা যায়। দল্টিতে ৫ জন সদস্য ছিল। একইসাথে কাশ্মীরি গেরিলা গোষ্ঠীরও ৫ জনের একটি দলের সবাই নিহত হয়েছে। গত ৫ই এপ্রিল এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ভারতের কিছু সংবাদ মাধ্যমে মঙ্গলবার (৭ এপ্রিল) এ বিষয়ে খবর প্রচার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে,চ চলতি মাসের ১ তারিখ থেকে রানডোরি বিহাক নামের এই গেরিলা বিরোধী অভিযান শুরু হয় এবং এতে স্পেশাল ফোর্সেসের অন্তত দু’টি দল (স্কোয়াড) অংশ নেয়।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারার গভীর তুষারাবৃত পার্বত্য এলাকায় যুদ্ধে অভিজ্ঞ এ কমান্ডো দলকে হেলিকপ্টারে করে নামিয়ে দেয়া হয় ৪ এপ্রিল স্থানীয় সময় পৌনে ১টায়। এর মাত্র একদিন পরই এ দলের সবাই নিহত হন।

উড়ন্ত হেলিকপ্টার থেকে ‘৪ প্যারা’ দলটির লাফিয়ে নামার ছবিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। জানা মতে একে দলটির শেষ ছবি হিসেবে উল্লেখও করা হয়েছে।

কুপওয়ারার এ বন্দুক যুদ্ধকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্প্রতিক সময়ের সবচেয়ে মারাত্মক লড়াই বলে অভিহিত করা হয়। নিহত গেরিলাদের কাছাকাছি, কয়েক ফুটের মধ্যেই পাওয়া গেছে ভারতীয় কমান্ডোদের লাশ। তাতে ধারণা করা হচ্ছে, নিহত হওয়ার আগে হয়ত কমান্ডোরা হাতাহাতি লড়াইও করেছেন।
সূত্র- বাংলাদেশটুডে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর