চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে ভিক্ষা করেন এক পা হারানো রেজাউল। তা দিয়েই চালান ৪ সদস্যের সংসা্র। চলমান করোনায় চট্টগ্রাম লকডাউন করা হলে বাসা থেকে বের হতে পারেনি রেজাউল। বন্ধ হয় ভিক্ষাবৃত্তি। আর থেমে যায় সংসার। কিন্তু থেমে থাকেনি তার বিবেকের তাড়া।
লালমনিরহাট থেকে ৯ বছর আগে চট্টগ্রামে এসেছিলেন জীবিকার তাগিদে। সেখানে এসে ট্রেন দুর্ঘটনায় পা হারিয়ে বাধ্য হন ভিক্ষায় নামতে। রেজাউলের প্রতিবেশিরা জানান, ভিক্ষা করলেও তার মনটা অনেক বড়।
জানাযায়, রেজাউল যে মহল্লায় থাকেন সেখানে প্রায় সবাই দরিদ্র রিকশাওয়ালা কিংবা দিনমজুর। সব বন্ধ থাকায় সবার আয়ের পথও বন্ধ। ত্রাণ না পেয়ে আবার অনেকেই আছে নিধারুন কষ্টে। সবার এত কষ্ট সহ্য করতে পারেনি রেজাউল। কয়েকমাস ভিক্ষা করে জমানো ১২ হাজার টাকায় সিদ্ধান্ত নেয় প্রতিবেশিদের পাশে দাড়াবেন। ভাবনামত ৬০ জন প্রতিবেশিকে দেন খাদ্যদ্রব্য।
গত শনিবার রেজাউল নিজহাতে সবাইকে এসব তুলে দেন। তাআর দেয়া প্যাকেটের মধ্যে ছিল চার কেজি চাল, এক কেজি আলু আর একটি সাবান। ভিক্ষুক হয়েও এত মহৎ একটা কাজে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বার্তাবাজার/এসজে