দেশে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন নতুন নতুন এলাকা লকডাউন করা হচ্ছে।প্রবাসী অধ্যুষিত সিলেটে প্রথম বারের মত করোনা রোগী সনাক্ত হওয়ায় জনমনে আতংক বিরাজ করছে।
আজ সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় প্রায় সবকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে, করোনার ভয়ে চিকিৎসকগণ নিয়মিত চেম্বারে আসছেননা,এমন সময় সুসংবাদ দিলেন এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত চিকিৎসকবৃন্দ।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ তথ্য বার্তাবাজার নিউজ কে নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান।
তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবার সহযোগিতা এবং সতর্ক থাকলে করোনা মোকাবেলা করা সম্ভব। যদি কোন ব্যক্তি নিজের বা পরিবারের কাউকে অসুস্থ মনে করেন আমাদের সাথে যত দ্রুত সম্ভব ফোনে যোগাযোগ করবেন।
সিলেট এম. এ. জি হাসপাতালের ডাক্তারগণ সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছেন প্রয়োজনে বাসায় গিয়ে চিকিৎসা সেবা প্রদান করবেন।
এজন্য হটলাইন চালু করা হয়েছে ইতিমধ্যে এসব সে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে হটলাইন নম্বর: ০১৭০০৯৪৩২৭৪ সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা নেওয়া যাবে। এ ছাড়া সিলেট শহিদ শামসুদ্দিন হাসপাতাল যেখানে করোনা আইসোলেশন সেন্টার খোলা হয়েছে, সেখানকার মোবাইল ফোন নম্বর: ০১৭১৩২৩২৭৩৩, ০১৭১৪১৬৪৬৫৫, ০১৭০৪২৯১০০৫, ০১৭০৩৯৬০৩৭১, ০১৭০৪৯২৪৫৮৪।
তিনি আরও বলেন , যারা বিভিন্ন দুর্ঘটনা ফ্লু ব্যাতিত অন্যান্য সমস্যায় ভুগছেন তারা সরাসরি হাসপাতালে চলে আসবেন এবং যাদের জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ রয়েছে, হাসপাতালে আসতে ভয় পাচ্ছেন, তাদের কোনো চিন্তা নেই। আপনারা নির্দ্বিধায় ওসমানি হাসপাতালের হটলাইন নম্বরে ফোন দেবেন। আমরা বাসায় পৌঁছে যাব প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে।
কেএ/বার্তাবাজার