সরকারের নির্দেশনা না মেনে শহরে অহেতুক ভাবে ঘোরাঘুরি করার অভিযোগে ৪০ টি মোটরসাইকেল আটক করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
৭ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান’র নির্দেশে শহরের ঘোষপাড়ায় ট্রাফিক অফিসের সামনে এসব মোটরসাইকেল আটক করা হয়।
ট্রাফিক ইনস্পেক্টর জাহিদ সরওয়ার জানান,শহরের ভিতর যারা কোন কাজ ছাড়া অহেতুক ঘোরাঘুরি করছেন তাদের মোটরসাইকেল আটক করা হয় এবং জরুরী প্রয়োজনে যারা বাহির হয়েছেন তাদের মোটরসাইকেল গুলো ছেড়ে দেয়া হয়।
আটককৃত মোটর সাইকেলগুলো সদর থানায় জমা রয়েছে । করোনা পরিস্থিতির উন্নতি ঘটলে সেসব মোটরসাইকেল প্রকৃত মালিকদের ফেরত দেয়া হবে বলেও জানান তিনি। এদিকে, জেলা পুলিশের তরফ থেকে শহরের প্রবেশমুখ গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।
অহেতুক কোন যানবাহন শহরে প্রবেশ ও বাহির হতে দিচ্ছেন না তারা । পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বার্তা বাজার কে বলেন,”সরকারের নির্দেশ জনগনকে মানাতে আজ থেকে আমরা শহরের প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছি,যারা বিনা কারণ ছাড়া অহেতুক ভাবে শহরে আসবেন বা বের হবেন,আমরি তাদের আটকাচ্ছি।”
চলোমান পরিস্থিতি নিয়েও কুড়িগ্রামবাসীকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। জেলা শহরে আজ কয়েকটি পয়েন্ট ঘুরে দেখা যায় ,লোকজন তেমন একটা রাস্তায় বের হচ্ছেন না,পাড়া মহল্লার কিছু দোকান খোলা থাকলেও,দুপুরের পর সেসস বন্ধ দেখা যায়। ২৪ ঘন্টা ঔষুধের দোকান খোলা থাকার কথা থাকলেও শহরের কালীবাড়ি ও জিয়া বাজারের ঔষুষের দোকান ছিলো বন্ধ।
কেএ/বার্তাবাজার