লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী একজন মারা গেছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১টার দিকে বাড়িতে মারা যান তিনি। এ ঘটনার পরে রামগতি উপজেলার চরশীতা গ্রামে মৃত্যু ব্যক্তির বাড়িসহ ৩টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রামগতি উপজেলার আবাসিক মেডিকেল অফিসার পরিজাত দও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত দু’দিন আগ থেকে তিনি অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে তিনি বাড়িতে মারা যান।
তিনি জানান, করোনা উপসর্গ সন্দেহে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। ইসলামী শরীয়াহ অনুযায়ী তার লাশ দাফন করা হবে।
বার্তাবাজার/এমকে