২ থাপ্পরেই আ’লীগ নেতার ধর্ষক ভাইয়ের বিচার শেষ!

৪৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক হয় আব্দুল কাদের নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে লক্ষীপুর সদর উপজেলায়।ৎঅভিযুক্ত কাদেরর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল নুর ধর্ষনের বিচারে কাদেরকে দুই চড় দিয়ে ছেড়ে দেয় বলে জানা গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। কাদের উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সুলতান আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) রাতের বেলা কাদের ওই নারীকে রাস্তা থেকে ফুঁসলিয়ে ঘরে নিয়ে যায়। সারা রাত নারীকে ধর্ষণ করার পরে সকালে তাকে ঘর থেকে বের করে দেয়। মানসিক প্রতিবন্ধী ওই নারী সকাল থেকেই রাস্তায় দাঁড়িয়ে জনস্মমুখে তার সাথে ঘটা সকল ঘটনার কথা বলতে থাকেন।

পরে স্থানীয়রা কাদেরকে আটক করে ইউপি চেয়ারম্যান শাহ আলম ও পুলিশে খবর দেয়। তখন ঘটনাস্থলে কাদেরের বড় ভাই আওয়ামী লীগ নেতা আব্দুল নূর এসে দুইটা চড় মেরে ছেড়ে তার ভাইকে।

ঐ এলাকায় ইউপি সদস্য তোফায়েল আহমেদ জানান, ‘ খবর প্যে ঘটনাস্থলে গিয়ে শুনি বড় ভাইয়ের চড় খেয়ে পালিয়ে গেছেন কাদের’।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম জানান, ঘটনাটী শূনে আমি ঘটনাস্থলে স্থানীয় মেম্বারকে পাঠিয়েছি। একইসাথে ভুক্তভোগী নারীর পরিবারের লোকজনকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি’।

‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে’ বলে জানান, লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর