করোনা ভাইরাসে সাভার ও ধামরাইয়ের হালচাল

করোনা ভাইরাসের সংক্রমণে বাংলাদেশে নতুন ৪১ জন সহ মোট ১৬৪ জন আক্রান্ত হয়েছেন। নতুন ৫ জন সহ এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৭ জনের।

এর ধারাবাহিকতায় যদিও ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় এখনও পর্যন্ত করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হয়ে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দুই উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। অপরদিকে, উপজেলা দুইটির বিভিন্ন এলাকায় স্থানীয়রা নিজেরাই ‘লক ডাউন’ করে প্রবেশপথগুলি বন্ধ করে দিয়েছেন বা দিতে যাচ্ছেন।

ছবি: বার্তাবাজার।

এদিকে, মঙ্গলবার (৭ এপ্রিল) আশুলিয়া বাজার সংলগ্ন এলাকায় ২টি ইটের ভাটায় পরিবেশ আইনে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এছাড়া সন্ধ্যায় আশুলিয়ার বাড়ইপাড়া এবং কবিরপুরে সরকারী নির্দেশ অমান্য করে সন্ধ্যার পর মুদির দোকান খোলা রাখার অপরাধে ১৩ হাজার টাকা জরিমানা করেন বলে জানান তিনি।

এদিকে, দুঃস্থ, অসহায়, খেটে খাওয়া নিম্নবিত্ত পরিবারের পাশাপাশি ক্ষেত্র বিশেষে মধ্যবিত্তদের জন্যও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ বিত্তবান শ্রেণি।

ছবি: বার্তাবাজার।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ এপ্রিল) সাভার থানা যুবলীগের ত্রাণ বিতরণ কমিটির পক্ষ থেকে এর অধীনস্থ ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

এই ত্রাণ তুলে দেন সংঠনটির সাভার উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন- সাধারন সম্পাদক নাসির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল-রাজি, সাভার থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম সবুজ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছবি: বার্তাবাজার।

মঙ্গলবার ( ৭ এপ্রিল) সকালে আশুলিয়ার কাঠগড়ার দূর্গাপূর মডেল স্কুল মাঠে আশুলিয়া থানা যুবলীগ এর যুগ্ম-আহবায়ক কুসুম মোল্লা ও আশুলিয়স ইউনিয়ন যুবলীগ নেতা আলমগীর এর ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় প্রায় এক হাজার দুঃস্থ ও অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল সহ একটি করে প্যাকেট পূর্বে প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী নির্দিষ্ট দূরত্বে দাঁড়া করিয়ে তাদের মাঝে প্যাকেট গুলো বিতরণ করা হয়।

ছবি: বার্তাবাজার।

এছাড়া, সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের জামসিং জয়পাড়া এলাকায় উত্তরন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান এর উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ছবি: বার্তাবাজার।

তবে, আজ (মঙ্গলবার) দুপুর ১টা থেকে সাভারের ডিইপিজেড পুরাতন জোন গেইট এলাকায় নায্য মুলের খাদ্য সামগ্রী ক্রয়কালে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় থাকেনি। বরং সেখানে হাজারো মানুষের শরীরে শরীর লেগে থাকা ভিড় করোনা ভাইরাসের সংক্রমণের আশংকাকেই বৃদ্ধি করেছে।

এদিকে, সারাদেশে কার্যত লকডাউন চলছে। রাজধানী ঢাকা থেকে কাউকে বের হতে দেয়া হচ্ছে না এবং বিশেষ কারণ ছাড়া কেউ ঢাকায় প্রবেশ করতে পারছেন না।

এভাবে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক এলাকা নিজেরাই লক ডাউন করেছেন স্থানীয় বাসিন্দারা। সাভার ব্রিজ থেকে রোয়াইল ইউনিয়ন পর্যন্ত পুলিশের নির্দেশে রাস্তা বন্ধ করে রেখেছে এলাকাবাসী। এরকম এই উপজেলার অন্যান্য এলাকায়ও এলাকার প্রবেশমুখ বন্ধ করে রাখা হয়েছে।

আগামীকাল বুধবার ভাকুর্তা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগে শ্যামলাশী বাহের চর ও লুটের চর এই দুই গ্রাম আগামী ১৪ দিনের জন্য লক ডাউন করা হবে বলে জানা গেছে। আগামী কাল বুধবার সকাল থেকে শ্যামলাশী বাহের চর ও লুটের চরের ৫টি প্রবেশমুখে অবস্থান নিবে ভাকুর্তা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের স্বেচ্ছাসেবীগন।

ছবি: বার্তাবাজার।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর