গোপালগঞ্জ থেকে করোনা ভাইরাস সন্দেহে ২৩ জনের পাঠানো নমুনায় কারোই শনাক্ত হয়নি করোনা ভাইরাস । আজ মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ।
সিভিল সার্জন জানান, গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২৩জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। এর মধ্যে এক যুবককে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরে আজ আইইডিসিআর থেকে ২৩ জনের রিপোর্ট আমাদের হাতে এসেছে। ২৩ জনের মধ্যে কারোই রেজাল্ট পজেটিভ হয়নি।
তিনি আরো জানান, আইসোলেশন ওয়ার্ডে থাকা যুবকের শারীরীক অবস্থার অনেক উন্নতি হয়েছে।তার শরীরে এখন জ্বর নেই। বাকী ২২ জনের খোঁজ খবর নেয়া হচ্ছে।
কেএ/বার্তাবাজার