এপ্রিল মাস বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ বলেন ডা. সাইফুল ইসলাম টিপু চৌধুরী

এপ্রিল মাস বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, মেম্বার অব আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান কর্মরত ডা. সাইফুল ইসলাম টিপু চৌধুরী।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে তিনি যা বল্লেন হুবহু তুলে ধরা হলো-

এই মূহুর্তে আমাদের করণীয়ঃ (কেউ হালকাভাবে নিবেন না)

১. সাধারণ সর্দি কাশিতে টেলি-মেডিসিনে চিকিৎসা নিন।

২. জ্বর, সর্দি-কাশি হলে পারতপক্ষে টেলিফোনে চিকিৎসা নিন। আর যদি সমস্যা অসহনীয় বা দীর্ঘমেয়াদী হয় সরকারী হাসপাতালে যাবেন। দেশের প্রায় প্রতিটি সরকারী হাসপাতালেই জ্বর, সর্দি, কাশির রোগীগুলো আলাদা করে দেখার ব্যবস্থা আছে এখন। বেসরকারি হাসপাতালগুলোতে বিভিন্নরকমের রোগী একসাথে থাকে৷ তাই আপনার মাধ্যমে অন্য কেউ বা আপনি অন্যকারো মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।#

৩। শ্বাসকষ্ট হলে অবশ্যই হাসপাতালে যাবেন।

৪। আপনার পরিবারে বয়স্কদের দিকে নজর দিন।

৫। যারা ডায়বেটিস, হৃদরোগ, ফুসফুসের রোগ, কিডনি, লিভার রোগে ভুগছেন উনাদের বাসার ভিতরে থাকাটা একান্ত আবশ্যক।

৬। আপনার বাড়ীর কোন সদস্যের বা কোন পাড়া প্রতিবেশীর করোনা ভাইরাস সনাক্ত হয় তাহলে আপনার সাধারণ জ্বর কাশিতেও করোনা পরীক্ষা করতে হবে।

৭। যেকোন ইমার্জেন্সি অবস্থায় অবশ্যই হাসপাতালে যাবেন যেমন প্রচন্ড বুকে ব্যথা, স্ট্রোক, খিচুনী, অত্যধিক ডায়রিয়া, অত্যধিক দূর্বলতা, বেহুশ হয়ে যাওয়া ইত্যাদি।

৮। অহেতুক গুজব ছড়াবেন না। কোন পেশাজীবি নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। সবাই নিজ নিজ অবস্থান থেকে কল্যাণমূলক কাজ করুন। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর