লকডাউনে সিগারেট না পেয়ে পায়ে হেঁটে ফ্রান্স থেকে স্পেনে

সিগারেটের নেশা কাকে বলে তা দেখিয়ে দিলেন ফ্রান্সের এই যুবক। লকডাউন চলাকালে শেষ হয়ে গিয়েছিল সাথে থাকা সিগারেট। কম টাকায় অনেক সিগারেট পেতে তাই ছুটলেন ফ্রান্স থেকে স্পেন। তাও পায়ে হেঁটে আর পাহাড় ডিঙিয়ে। তখনই পড়লেন ধরা।

পাহাড়ের জঙ্গলে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যান তিনি। খবর পেয়ে ফ্রান্সের পাহাড়ি পুলিশ তাকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উনি সুস্থ হয়েছেন। তবে লকডাউন ভেঙেছেন বলে জরিমানা গুনেছেন ১২০০ পাউন্ড।

জানা যায়, পিরেনিস পর্বতমালা পেরিয়ে ওই যুবক ফ্রান্স থেকে স্পেনে যাচ্ছিলেন। স্পেনের নিউ ক্যাটালোনিয়ার লা জাঙ্কারায় কম দামে সিগারেট পাওয়া যায় বলেই তিনি সেখানে যাচ্ছিলেন। অনেক পথ পাড়ি দিয়ে পাহাড়ের খাদের কাছে এসে তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করা হয়।

করোনা সংক্রমণ কমাতে ইউরোপের বেশিরভাগ দেশ এখন লকডাউন। তার মধ্যে স্পেনের অবস্থা অনেক ভয়াবহ। আর এই যুবক সেই মৃত্যুপুরীতেই যাচ্ছিলেন! সূত্র-এএফপি

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর