ঘাটাইলে জনতা ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

মঙ্গলবার দুপুর টাঙ্গাইল ঘাটাইল উপজেলায় ৭নং দিগড় ইউনিয়নের কদমতলী বৈশ্বিক কারনে করোনা ভাইরাস(কভিট১৯) বিশ্ব ব্যপি ছড়িয়ে পড়ায় সব কিছু বন্ধ করে দেওয়া কর্মহীন পড়ে খেটে খাওয়া মানুষ তাই ৬শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জনতা ক্লাবের উদ্যোগে কদমতলী হাসান পাবলিক উ”চ বিদ্যালয় মাঠে বিরতণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান (রানা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ক্লাবের সভাপতি ডা.মো.সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন,জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ.ন.ম. বজলুল রহমান রিপন,৭নং দিগড় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুমন খান বাব, জনতা ক্লাবের সহ সভাপতি মো.মোক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান।

এসময়,কদমতলী শশী হরি কল্যাণ ফান্ডের চেয়ারম্যান শ্যামল কৃষ্ণ সাহা,উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রহিজ উদ্দিন খান, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ফনি,দিগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান জনি,সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর