ফলন খুব খারাপ হওয়ায় ক্ষেতেই পুরিয়ে দিছেন কষ্টের ফসল পাকা গম। নাটোরের বাগাতিপাড়ায় এমন ঘটনা সম্প্রতি ঘটছে বলে জানা গেছে। কৃষকদের দাবী দানা সরু হওয়ায় এবছরের গমের ফলন একদম ভাল হয়নি। মারাই করতে যে টাকা শ্রমিকদের দিতে হয় সেটাই উঠছে না বলেই তারা ফস পুড়িয়ে দিতে বাধ্য হচ্ছে।
তবে স্থানীয় কৃষি বিভাগ উল্টো দাবী করে বলছেন, চলতি বছর গমের বামাপার ফলন হয়েছে। যারা দে্রীতে বীজ বপন করেছে তাদের ফসল খারাপ হছে।
উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাইলকোনা গ্রামের বেশকিছু কৃষক তাদের গম ক্ষেতেই পুড়িয়ে ফেলেছেন। তারা জানায়, চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় সারা মাঠ জুড়ে তারা গমের চাষ করেছিল অনেক টাকা ও শ্রম দিয়ে। সবাই আশায় বুক বেঁধে ছিল ভাল ফসল পাবে বলে। কিন্তু গম যখন শীষ নিয়ে উঠেছে তখন সবার আশা ভেঙে গেল। এখন পুড়িয়ে দিছেন স্বপ্নের ফসল।
গম কাটা ও মারাই করতে বিঘা প্রতি তাদের খরচ হয় ২ হাজার টাকা। আর বীজ বপন থেকে ফসল কাটার আগ পর্যন্ত খরচ হয় ৬/৭ হাজার টাকা এবছর প্রতি বিঘা গম চাষে কৃষকের ক্ষতি ৭ হাজার টাকারও বেশি।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বাগাতিপাড়ায় গমের ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি ৯ থেকে ১০ মণ পর্যন্ত ফলন হয়েছে। তবে যে সব চাষী নির্দিষ্ট সময়ের থেকেও অনেক দেরিতে বীজ বপন করেছেন তাদের গমের ফলন ভালো হয়নি। প্রতিটি ফসলের একটি নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের পরে চাষ করলে সেই ফসল হয় না।
বার্তাবাজার/এসজে