চলমান করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের করস্থানগুলোতে জিয়ারত করায় সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটিরই প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণের সুরক্ষার ও সবার মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের কবরস্থানগুলোতে জিয়ারত, দোয়া ও মোনাজাত সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
তবে মৃত ব্যক্তিদের দাফনের কাজ স্বাভাবিক নিয়মে চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বার্তাবাজার/এসজে