লকডাউন পুরান ঢাকায় ২০০ ভবন

প্রাণঘাতী করোনাভাইরাসে পুরান ঢাকায় দুইজন আক্রান্ত হওয়ার পর ওই এলাকার দুই গলির ২০০ ভবন লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

মওদুত হাওলাদার জানান, পুরান ঢাকার খাজে দেওয়ান লেনে এই করোনার বিস্তার ঘটে। আক্রান্তদের মধ্যে একজন মসজিদ কমিটির সহসভাপতি অন্যজন নারী। তারপরেই ওই লেনের এক ও নম্বর দুই নম্বর গলি লকডাউন করা হয়েছে। এই দুটি গলিতে আনুমানিক ২০০ ভবন রয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন বলেন, মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে ওই দুই এলাকায় কাউকে ঢুকতে এবং বের হতে দেওয়া হচ্ছে না। কারও কিছু প্রয়োজন হলে পুলিশের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাস এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু ও ১৬৪ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর