জনগণ এবং উপজেলা প্রশাসনের পাশে দাঁড়িয়েছেন শরিফুল ইসলাম জিন্নাহ

করোনাভাইরাস মোকাবিলায় বগুড়া-২ আসনের জনগণ এবং উপজেলা প্রশাসনের পাশে দাঁড়িয়েছেন শরিফুল ইসলাম জিন্নাহ
এমপি। ব্যক্তিগত তহবিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পিপিই ও মাস্ক দেন তিনি।

এছাড়াও জনগণের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন এমপি ও তার পুত্র উপজেলা যুব সংহতির সভাপতি হুসাইন শরিফ সঞ্চয়।

সংসদ সদস্য জিন্নাহ বলেন, ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ১২ টি ইউনিয়নে প্রায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ইতিমধ্যে শিবগঞ্জ ও রায়নগর ইউনিয়নে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও পৌছে দেয়া হবে।

সবাইকে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, উপজেলায় কোন মানুষ না খেয়ে থাকবে না। সবাইকে খাবার পৌছে দেয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর