পাটুয়াভাঙ্গায় করোনা মোকাবেলায় সুধী সমাবেশের যুগান্তকারী উদ্যোগ

কিশোরগঞ্জ জেলা,পাকুন্দিয়া থানার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সুধী সমাবেশ নামক স্থানীয় শিক্ষিত সুধীদের সমাজসেবা মূলক সংগঠনের ‘ সুধী সমাবেশ,পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ‘ ইতোমধ্যে সংগঠনটি বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় নিয়েছেন বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ।

তারই ধারাবাহিকতায় আজ পুরো ইউনিয়নের ৯ টি ওয়ার্ডকে ৩ টি ইউনিটে বিভক্ত করে প্রত্যেকটি গ্রাম, গুরুত্বপূর্ণ বাজার ও জনসমাবেশ অঞ্চলে জীবানুনাশক স্প্রে ছিটানো হয় এবং সেই সাথে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

সুধী সমাবেশ প্রত্যেকটি গ্রামে সেচ্ছাসেবক টিম গঠন করে তারা হাতে নিয়েছেন আরও কিছু নানামুখী উদ্যোগ, প্রত্যেকটি গ্রামে সচেতনতা বৃদ্ধি, সাময়িক লকডাউন, ও অসহায়দের মধ্যে পরবর্তীতে সহযোগীতার জন্য গঠন করেছেন ত্রান তহবিল।তাদের এ আয়োজনের সাথে সম্মতি দিয়ে নিজস্ব প্যাডে বিবৃতি দিয়ে একাত্বতা ঘোষণা করেছেন পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব সাহাব উদ্দিন।

ত্রান তহবিল সহ বিভিন্ন কাজে শরীক হয়েছেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তি,শিক্ষাবীদ,রাজনীতিবীদ, প্রবাসী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া ছাত্র/ ছাত্রীরা। এবং আগামী কাল থেকে উপজেলা প্রশাসনের সহযোগী হয়ে পুরো ইউনিয়ন লকডাউনে কাজ করবে সুধী সমাবেশ, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর