আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্ব সামলানো ড. বেনজীর আহমেদ হচ্ছেন পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি)। তিনি বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ বিষয়ে সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন বলে জানা যায়।

সূত্রে জানা যায়, আজ বা কালের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। আগামী ১৪ এপ্রিল বর্তমান আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চাকরির মেয়াদ শেষ হচ্ছে।

১৯৮৮ সালের গোড়ার দিকে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ডক্টর বেনজীর আহমেদ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর